{{ news.section.title }}
যে ৫ কারণে ডাব খাওয়া জরুরি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাইরের সৌন্দর্যচর্চার পাশাপাশি শরীরের ভেতরেরও যত্নের প্রয়োজন। এ জন্য প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার। শরীরের ভেতর ও বাইরে দুটোই ভালো রাখে এমন একটি পানীয় হলো ডাবের পানি। প্রতিদিন একটি ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরীন মৌসুমি।
তিনি জানান, আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়, খালি পেটে জল, ভরা পেটে ফল। দুপুরের খাবারের পর একটি ডাবের পানি খেলে শরীর হবে সুস্থ, ত্বক হবে সুন্দর।তাই বলা যায় ডাবের পানির বিকল্প নেই।
এ ছাড়া ডাবের পানি খাওয়ার আছে আরও উপকারিতা-
১। নিয়মিত ডাবের পানি খেলে খাবার ভালোভাবে হজম হয়। তাই শরীরের ভেতরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগই পায় না। ফলে ওজন কমতে শুরু করে।
২। ডাবের পানি পেট পরিষ্কার রাখে। তাই ব্রণ বা কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
৩। ডাবের পানিতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি, যা ত্বকের জন্য ভীষণ উপকারী এবং চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে।
ডাবের পানি ঠোঁট ফাটা ও নখ ভাঙ্গা রোধ করে
৪। ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে। তাই ডাবের পানি নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে। নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৫। নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়। সেই সঙ্গে চোখের ফোলা ভাব কমায়। ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ফাটা ও ঠোঁটের কালচে ভাব দূর করে। তাছাড়া ডাবের পানি ডায়রিয়া রোগীদের ক্ষেএে অনেক উপকারি। নিয়মিয় ডাবের পানি পান করলে আমাদের শরীর ও মন ভালো থাকে।