জাগরণ নিউজের প্রতিবেদন প্রকাশের পর ফের ধর্ষণবিরোধী মানববন্ধনের ডাক দিলো চাকসু

জাগরণ নিউজের প্রতিবেদন প্রকাশের পর ফের ধর্ষণবিরোধী মানববন্ধনের ডাক দিলো চাকসু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) জাগরণ নিউজে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষাপটে ধর্ষণবিরোধী মানববন্ধনের ঘোষণা দিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় “উপস্থিতি কম হওয়ার আশঙ্কায় বিক্ষোভ মিছিল করতে পারেনি চাকসু” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের মাত্র দেড় ঘন্টা পর পর রাত ১২:৩০ মিনিটে চাকসু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার, দুপুর ১২:৩০ টায় শহীদ মিনার প্রাঙ্গণে তারা মানববন্ধন আয়োজন করবে। এই মানববন্ধনের লক্ষ্য নরসিংদীসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি তুলে ধরা। চাকসু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। এর আগে ঘোষিত বিক্ষোভ মিছিল স্থগিত হওয়ায় ক্যাম্পাসে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়। এবার দ্রুত মানববন্ধনের ডাক দিয়ে তারা সেই প্রতিক্রিয়াকে কার্যকর করার চেষ্টা করছে।


সম্পর্কিত নিউজ