জবির ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রোকসানা-তানভীর

জবির ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রোকসানা-তানভীর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়ছে। এতে সভাপতি হয়েছেন রোকসানা আক্তার এবং সাধারণ সম্পাদক তানভীর আনজুম বিশ্বাস।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন বিভাগীয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো: আব্দুস সামাদ। এছাড়া সদ্য সাবেক কমিটির সভাপতি রোকসানা মিতু ও সাধারণ সম্পাদক রকি হোসাইন।

‎কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান ও তানজিলা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা অমি ও মুজাহিদুল হক জিহাদ।

‎এছাড়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামিউল ইসলাম সামি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, অর্থ সম্পাদক মেহরাজ আহমেদ তৈমুর, প্রচার সম্পাদক সামিয়া আক্তার, প্রকাশনা সম্পাদক মোছাঃ মোকছেদা মিতু , প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক জান্নাতি খাতুন, তথ্য ও গবেষণা সম্পাদক দুররি মাকতুম, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোছাঃ তামান্না মুন্নি এবং সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা রহমান মিম। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মাহিয়া আক্তার, জয়নাব ইসলাম মাফি, আরিফুল ইসলাম, মোঃ সায়েম ও আরিফুল ইসলাম।

‎উল্লেখ্য, ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটি ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এবং ২০২৫ সালেও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।


সম্পর্কিত নিউজ