সংস্কার বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ইবি বৈছাআ’র প্রচারণা

সংস্কার বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ইবি বৈছাআ’র প্রচারণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা ক্যাম্পেইন পরিচালনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া এলাকায় এ প্রচারণা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় দোকানী, পথচারী, ভ্যান-চালকসহ বিভিন্ন মানুষের মাঝে লিফলেট বিতরণ করে গণভোটে ’হ্যা’ এর পক্ষে প্রচারণা চালানো হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, জুলাই সনদে জনগণের অধিকার রক্ষার্থে আমরা বিভিন্ন দফা দেখেছি। এটি শুধু সরকার নয়, জনগণের জন্য একটি সংস্কার। বিগত বছরগুলোতে যে-ভাবে একটি সরকার ধীরে ধীরে ফ্যাসিস্টে পরিণত হয়েছে, জুলাই সনদের পক্ষে যদি হ্যা ভোট না দেওয়া হয় তাহলে আবারও ফ্যাসিস্ট সরকার তৈরি হবার প্রবণতা থাকবে। হ্যা ভোটের বিজয় মানুষের অধিকার নিশ্চিত করবে।

শাখা বৈছাআ'র মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, আমরা এখানে গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করতেছি, এর আগে ক্যাম্পাসে প্রচারণা চালিয়েছি, আজকে শেখপাড়া আসছি, জনমত তৈরি করার চেষ্টা করছি যেন সবাই গণভোটের পক্ষে ভোট দেয় এবং সংস্কারের যে উদ্দেশ্যে গণভোটের আয়োজন করা হয়েছে সেটা যেন সফল হয়। এখানে দল-মত নির্বিশেষে আসলে লোকজনরা জানে না যে জনগণের মধ্যে একটা রিউমার ছড়ানো হয়েছে যে, সংস্কার হলে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেয়া হবে। আমরা জনমত তৈরি করছি এটা বোঝানোর জন্য যে  হ্যাঁ ভোটটা কেন প্রয়োজন। হ্যাঁ ভোট দিলে যে প্রকৃতপক্ষে সংস্কার করাটা সম্ভব এটা বোঝানোর চেষ্টা করতেছি। এর আগে অনেকে জানতো না, অনেকে বুঝতো না, এ বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে ছিলো। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যারা এখানে দোকানদার, ভ্যানচালক আছে তাদের সকলের মাঝে জনমত তৈরীর চেষ্টা করতেছি যেন সবাই হ্যাঁ ভোটে ভোট দেয় এবং যে উদ্দেশ্যে করে গণভোটের আয়োজন করা হয়েছে সেটা যেন সফল হয়।"


প্রসঙ্গত, সংস্কার কমিশনের রিপোর্ট, দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই ৮৪টা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে। আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না।

 


সম্পর্কিত নিউজ