{{ news.section.title }}
৪ দিন বিদ্যুৎহীন থাকবে জবির শহীদ সাজিদ ভবন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনে ক্যাবল পরিবর্তন ও নতুন ক্যাবল স্থাপন কাজের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন বিদ্যুৎ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো: হেলাল উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শহীদ সাজিদ ভবনের বেজমেন্টের MDB হতে ৭ম তলা পর্যন্ত পুরাতন মেইন ক্যাবল পরিবর্তন করে প্রতিটি ফ্লোরের FDB পর্যন্ত নতুন ক্যাবল স্থাপন করা হবে। এই সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি (বুধবার থেকে শনিবার) প্রতিদিন সকাল ৮:৩০ ঘটিকা হতে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত উক্ত ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।