{{ news.section.title }}
সুপ্রিম- মুনতাসিরের নেতৃত্বে ডুসাবের নতুন কমিটি গঠন
- Author, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া (ডুসাব)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন ঘোষিত সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৯–২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী সুপ্রিম আহমেদ রিদম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুনতাসির মাহমুদ। তিনি কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।
কমিটিতে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মেহেদী হাসান মুন্না এবং আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইমুর রহমান। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন হৃদয় ভূঁইয়া। অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন হাদি উল ইসলাম।
নবগঠিত এ কমিটির সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক ও সৃজনশীল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে সংগঠনটির কার্যকর ও ইতিবাচক অবস্থান তুলে ধরতে তারা বদ্ধপরিকর।