জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ইবি শিক্ষার্থীদের প্রচারণা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ইবি শিক্ষার্থীদের প্রচারণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই সনদ বাস্তবায়নে লক্ষ্যে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে “হ্যাঁ” পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, ডায়না চত্বর, বটতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে “হ্যাঁ”গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে শহীদ ওসমান হাদির ছবি সম্বলিত লিফলেট বিতরণ করে তারা।

এ বিষয়ে শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল বলেন, আধিপত্যবাদমুক্ত, স্বাধীন-সার্বভৌম এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে—যাতে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই লক্ষ্যে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা গণভোটে ‘হ্যাঁ’ পক্ষের ক্যাম্পেইন পরিচালনা করেছি।

প্রসঙ্গত, সংস্কার কমিশনের রিপোর্ট, দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই ৮৪টা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে। আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না।
 


সম্পর্কিত নিউজ