আন্তর্জাতিক হিজাব দিবস পালন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও হিজাব বিতরণ কর্মসূচি

আন্তর্জাতিক হিজাব দিবস পালন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও হিজাব বিতরণ কর্মসূচি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও হিজাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার দীপা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা। শুভেচ্ছা বক্তব্য দেন চাকসুর সহ-দপ্তর সম্পাদক জানাতুল আদন নুসরাত।

আলোচনায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ইসমাত আরা পারভীন, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদা সুমি এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শামসুননাহার মিতুল। বক্তারা তাঁদের বক্তব্যে হিজাবের ধর্মীয়, সামাজিক ও মানবিক গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, হিজাব কেবল একটি পোশাক নয়; এটি নারীর মর্যাদা, আত্মসম্মান এবং ব্যক্তিস্বাধীনতার প্রতিফলন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নারীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক হিজাব দিবসের তাৎপর্য দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে বলেও তারা মত প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত নারী শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চাকসু নেতৃবৃন্দ জানান, নারী শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান জাগ্রত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত নিউজ