চির অম্লান হাদী বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চির অম্লান হাদী বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

​শহীদ ওসমান হাদী স্মরণে স্বাধীনতা বিতর্ক মঞ্চের আয়োজনে এবং বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির সহযোগিতায় চির অম্লান হাদী বিতর্ক উৎসব ২০২৬-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

শনিবার(৩১ জানুয়ারি) কুমিল্লার কবি নজরুল ইসলাম ইন্সটিটিউটে দিনব্যাপী এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(জেএনইউডিএস) থেকে  ওসমান হাদী দলে বিতর্ক করেছেন, মাঈন আল মুবাশ্বির, সাদিয়া আফরোজ মীম ও মেহেদী হাসান। এছাড়া মাঈন আল মুবাশ্বির ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট এবং ডিবেটার অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন।

জেএনইউডিএসের সভাপতি মাঈন আল মুবাশ্বির উসমান হাদী বিষয়ে আবেগঘন বক্তব্যে বলেন, “ উসমান হাদী হত্যার ৪৪ দিন অতিবাহিত হয়েছে। আমরা প্রয়োজনে জীবন দিব। এই বাংলার জমিনে হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে।”

উক্ত আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি দল অংশগ্রহণ করে। বিতর্ক উৎসবে সাংসদীয় ধারার বিতর্ক, একক বিতর্ক, বক্তব্য ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন ছিলো। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য আয়োজনে বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।


সম্পর্কিত নিউজ