জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ফেশার্স রিসেপশন অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ফেশার্স রিসেপশন অনুষ্ঠিত
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (JUCC)-এর উদ্যোগে “All Time Bun Presents JUCC Inspire 2.0: Freshers’ Reception” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় জাবির জহির রায়হান অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।JUCC-এর নবনিযুক্ত সাধারণ সদস্যদের স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল JUCC Inspire 2.0-এর সমাপনী পর্ব। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে JUCC প্রতিনিধিরা সংগঠনের ভিশন, মিশন ও শিক্ষার্থীদের নেতৃত্ব ও ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া বক্তব্য দেন প্রক্টর ড. এ. কে. এম. রশিদুল আলম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আউলাদ হোসেন এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মাহাদী হাসান দিপু।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্যারিয়ার টক সেশন। এতে বক্তা হিসেবে অংশ নেন আকিজ ভেঞ্চার গ্রুপের সিইও সৈয়দ আলমগীর এবং বিকাশের ভাইস প্রেসিডেন্ট সরোবার কুমার চন্দ। তাঁরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া Creative Clash – JUCC Inspire 2.0 ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক পরিবেশনা ও লাইভ কনসার্ট আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল অল টাইম বান।


সম্পর্কিত নিউজ