১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে: জবি উপাচার্য

১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে: জবি উপাচার্য
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী ১৯ এপ্রিল থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (স্নাতক) ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল চারটার দিকে 'বি' ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত বছর প্রথম বর্ষের পরীক্ষা ২২ জুন থেকে শুরু হয়েছিল। আমরা দুমাস এগিয়ে এনেছি। এভাবে আমরা সেশন জট কমিয়ে নিয়ে আসবো।

প্রশ্নপত্রের প্যাটার্ন পরিবর্তন সম্পর্কে উপাচার্য বলেন, প্রতিবছর ডিনদের নিয়ে ভর্তি পরীক্ষা কমিটি হয়। তাঁরা সিদ্ধান্ত নেন, কেমন হবে প্রশ্ন। বিভিন্ন কারণে আমরা এবার শুধু এমসিকিউতে পরীক্ষা নিয়েছি। প্রয়োজনের আলোকে আগামীবার লিখিত পরীক্ষা যুক্ত হতে পারে।

ভর্তি পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, সুষ্ঠু ভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। কারো পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ আসেনি।


সম্পর্কিত নিউজ