{{ news.section.title }}
জবির 'বি' ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় রোভার-বিএনসিসি
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা।
আজ শুক্রবার ( ৩০ জানুয়ারি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে তিন টা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা চলে। অনুষ্ঠিতব্য পরীক্ষায় মোট ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
বিএনসিসির সদস্যরা জানান, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্য সামনে রেখেই বিশ্ববিদ্যালয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছে।
বিএনসিসির সার্জেন্ট নাদিয়া নোভা বলেন, আজকের পরীক্ষায় আমরা ৩০ জন দায়িত্বরত ছিলাম। আমরা আসন বিন্যাস থেকে শুরু করে গতকাল থেকে সব কাজ করে যাচ্ছি । আজকেও কেউ দেরিতে কেন্দ্রে প্রবেশ করলে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। প্রশাসনের অনুমতিক্রমে আমরা পরীক্ষা শুরু হওয়ার পর ১০ মিনিট পর্যন্ত গেট খোলা রাখছি। কেউ মোবাইল নিয়ে চলে আসলে আমরা সেগুলো পরীক্ষার সময় সংরক্ষণ করছি। তাড়াও যে কোন রকমের সাহায্য করতে আমরা প্রস্তুত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।’
বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সভাপতি মাহবুব হাওলাদার বলেন, ‘আমাদের সংগঠন হলো অরাজনৈতিক। আমরা আজ ৪৫ জনের অধিক সদস্য ভর্তীচ্ছুদের সহযোগিতায় নিরলস কাজ করেছি। সিট প্লানিং শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে কেন্দ্রে প্রবেশে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে নিয়ম-শৃঙ্খলা ঠিক থাকে, কেউ যাতে নিয়ম ভঙ্গ করতে না পারে। ভর্তিচ্ছুদের সেবায় কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’