জবিতে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জবিতে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইত্তেহাদ আয়োজিত 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কবি, চিন্তক ও জবানের সম্পাদক রেজাউল করিম রনি বলেন, বিএনপিকে আমরা হয় বড় কিছু মনে করি না হয় কোন পাত্তা দিই না। আসলে বিএনপি সম্পর্কে আমাদের একটা প্রোপার এসেসমেন্ট দরকার। 'বিএনপি' জিয়াউর রহমান দল হিসেবে গঠন করেনি। মূলত দেশ গঠন করার একটা পরিকল্পনা হিসেবে তিনি  বিএনপি গঠন করেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন ছিল বাস্তবভিত্তিক, আত্মমর্যাদাশীল এবং জাতীয় স্বার্থকেন্দ্রিক। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব ও উন্নয়ন এই বিষয়গুলো তাঁর চিন্তায় আলাদা কোনো তাত্ত্বিক ধারণা ছিল না, ছিল বাস্তব জীবনের সাথে যুক্ত এক রাষ্ট্রদর্শন।

এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর। অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ