আগামীকাল জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়বেন ১০২ জন

আগামীকাল জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়বেন ১০২ জন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর সাড়ে ৩ টা থেকে দুপুর সাড়ে ৪টা পর্যন্ত ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজর ৮০৭ জন আবেদন করেছেন, প্রতি আসনে লড়বেন ১০২ জন।

আজ বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ৮৫ কাকরাইল, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ১/এ নিউ বেইলি রোড, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। ‘বি’ ইউনিটে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসবে।

আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, ‘আমাদের ৭৮৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্রে এবং ঢাকার বাহিরে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষা গ্রহণের জন্য সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে। নামের তালিকা যাচাই করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার খাতাগুলো আলাদা খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ