{{ news.section.title }}
বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে: জকসু জিএস
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপি ও তাদের লোকজন বিগত ১৬ মাস ধরে দেশে নব্য ফ্যাসিবাদের রূপায়ণ ঘটাতে চাইছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর সাধারণ সম্পাদক (জিএস) ও জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। তিনি দাবি করেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি এবং নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল আচরণ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
শেরপুরেরর ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, শেরপুর-৩ আসনে বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিরোধী মতের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনী প্রচারণার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
ফেসবুক পোস্টে জকসু জিএস আরো লিখেন, ‘‘বিগত ১৬ মাস ধরে বিএনপি ও তাদের লোকজন যে নয়া ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা চালাচ্ছে, তারই একটি নতুন রূপায়ণ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আরো উচ্ছৃঙ্খল সহিংস আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ। তারা সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার পাঁয়তারা করছে।’’
নারীদের ওপর হামলার অভিযোগ করে তিনি লিখেন, ‘‘বিশেষত নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা করছে এই দলের নেতা-কর্মীরা, যা ন্যাক্কারজনক। প্রকাশ্য জনসভায় নারীদের শ্লীলতাহানির ঘোষণা দিতেও দেখা যাচ্ছে বিএনপির নেতা-কর্মীদের। একই সঙ্গে নিকাবি-হিজাবি মা-বোনদের বিরুদ্ধে ফোবিয়া তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন তারা।’’
পোস্টে আব্দুল আলিম আরিফ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের সচেতন ছাত্র-জনতা মাফিয়াদের এই নব্য ফ্যাসিবাদ রুখে দিতে প্রস্তুত। আগামী ১২ জানুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ নারী হেনস্থাকারী, টেন্ডারবাজ ও মাফিয়াদের জবাব দেবে।