{{ news.section.title }}
শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে পুরান ঢাকার তাতিবাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরের সামনে এসে বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শুধুমাত্র ভিন্নমতের কারনে একজন মানিষ হত্যা করা হয়েছে।আনরা মনে করেছিল ১২ ফ্রেব্রয়ারি নির্বাচন হবে কোনোপ্রকার রক্তপাত ছাড়া।কিন্তু তারা এ দেশে রক্তের রাজনীতি শুরু করেছে।তারা চায় এদেশে আওয়ামী লীগের রাজনীতি কায়েম করতে। কিন্তু এদেশের ছাত্ররা এই রাজনীতি তাদের করতে দেবে না।আমরা মনে করেছিলাম,তাদের রাজনীতিতের পরিবর্ত হবে,কিন্তু আমরা আমরা তার উল্টোটা দেখতে পেলাম।
এসময় ছাত্রশক্তি নেতা শাহিন মিয়া বলেন, আমরা দেখেছি বাংলার আকাশে এক সন্ত্রাসী সংগঠনের পয়দা হয়েছে। এদের রুখতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যে রাজনীতিতে আছেন তা থেকে সরে আসুন। নতুন রাজনীতি শুরু করুন। না হলে আপনারা প্রত্যাখিত হবেন।
শাখা শিবির নেতা সোহাগ আহমেদ বলেন, আমরা দেখেছি শেরপুর উপজেলা জামায়াত সেক্রেটারিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের মা-বোনদের গায়ে হাত দেয়া হয়েছে, নির্যাতন করা হচ্ছে। নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নেইনি বলে এমন হচ্ছে। যে দলের নেতারা তৃণমূলকে কন্ট্রোল করতে পারেনা তারা কিভাবে দেশ কন্ট্রোল করবে।
এছাড়া এসময় শাখা ছাত্রশক্তির নেতা শেখ ফেরদৌস বলেন, এখনো সময় আছে জনগণের পালস বুঝে রাজনীতি করুন অন্যথায় সিটকে যাবেন। প্রশাসনকে বলতে চাই যারা এর সাথে জড়িত তাদের ব্যবস্থা নিবেন।
এসময় অন্যান্য ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।