‎জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি গঠন

‎জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি গঠন
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

‎ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


‎এতে টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাদিকা আফরিন। ডেপুটি টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগে ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফারুক হোসেন ও লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান।


‎নির্বাচন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ও জাবি ইয়েস গ্রুপের সহকারী উপদেষ্টা অধ্যাপক তামান্না আজিজ তুলি ও টিআইবি'র সিভিক এনগেজমেন্টের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। 

‎এছাড়া এসময় উপস্থিত ছিলেন জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমান।


সম্পর্কিত নিউজ