জাবি শিক্ষার্থীসহ আগুনে দগ্ধ চার

জাবি শিক্ষার্থীসহ আগুনে দগ্ধ চার
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাবির এক শিক্ষার্থীসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধ শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাকি তিন দগ্ধ ব্যক্তিরা হলেন,বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুর।

স্থানীয় থেকে জানা যায়, বাড়ির মালিকের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে মো. রায়হান বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে পূর্বপরিচিত সাইফুল ইসলাম ও হাসিনুর বিরোধ মেটাতে সেখানে যান। একপর্যায়ে মো. রায়হান গ্যাস লাইট জ্বালালে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারজন গুরুতর দগ্ধ হন।

আহতদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন জানান, দগ্ধ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


সম্পর্কিত নিউজ