চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জমজমাট Entrepreneurship Expo ২০২৬,

চবিতে একসঙ্গে এক্সপো ফেয়ার ও উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত

চবিতে একসঙ্গে এক্সপো ফেয়ার ও উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তিনদিনব্যাপী আয়োজিত হয়েছে Entrepreneurship Expo ২০২৬। ২৪ জানুয়ারি সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই এক্সপোতে শুরু থেকেই দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ও জমজমাট বেচাকেনা লক্ষ্য করা যায়।

নির্ধারিত সময় অনুযায়ী অল্প সময়ের মধ্যেই উদ্যোক্তাদের স্টল প্রস্তুত হয়। একই সময়ে একদিকে চলতে থাকে এক্সপো ফেয়ার, অন্যদিকে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা উন্নয়নমূলক সেমিনার সেশন। ফলে অংশগ্রহণকারী উদ্যোক্তারা যেমন তাদের পণ্য ও সেবা সরাসরি বাজারে তুলে ধরার সুযোগ পান, তেমনি দর্শনার্থীরাও উদ্যোক্তা বিষয়ক বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা জানতে পারেন।

আয়োজকদের দেওয়া তথ্য  অনুযায়ী, এই এক্সপোর মূল লক্ষ্য ছিল উদীয়মান উদ্যোক্তাদের বাস্তব বাজারের সঙ্গে সংযুক্ত করা, তাদের পণ্য ও সেবার গ্রহণযোগ্যতা যাচাই করা এবং একটি উদ্যোক্তা-বান্ধব ইকোসিস্টেম গড়ে তোলা। এক্সপোতে ৪৫টিরও বেশি স্টল বসে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রাম জেলার বিভিন্ন উদ্যোক্তা ও ঢাকার কয়েকটি স্টার্টআপ অংশ নেয়। ফুড, হস্তশিল্প, ফ্যাশন, টেক-ভিত্তিক সার্ভিস ও লাইফস্টাইল পণ্যসহ বিভিন্ন খাতের উদ্যোগ প্রদর্শিত হয়।

এ বিষয়ে  আয়োজক শিক্ষার্থী  আনিকা হাসান রুপন্তী জানান আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় entrepreneurs startup society  থেকে  যার মূল লক্ষ্য উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা। কোন উদ্যোক্তা যেন সুযোগ সুবিধার হবে হারিয়ে না যায় তা নিশ্চিত করা। আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি সাড়া পাচ্ছি। এবং অভিজ্ঞতা সম্পন্ন উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছে তারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন ।

এক্সপোর পাশাপাশি আয়োজিত সেমিনার সেশনে উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা, ইনোভেশন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন অতিথি বক্তারা। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ সোহাগ  (CEO, Pupil School Bus), আবুল কাশেম (CEO & Managing Director, XPONENT) এবং ফজলুর রহমান (Founder, CEO & Chairman, Tutor Lagbe)।

আব্দুর রশিদ সোহাগ তাঁর বক্তব্যে বলেন, উদ্যোক্তার আইডিয়া ব্যক্তিগত সমস্যা থেকে নয়, বরং সামাজিক বাস্তবতা থেকে আসা উচিত। সমাজের সমস্যাকে কেন্দ্র করে কার্যকর সমাধান দিতে পারলেই একটি উদ্যোগ টেকসই হয়। আবুল কাশেম তার গ্লোবাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রতিটি ধাপ আরও দক্ষ করা সম্ভব। ফজলুর রহমান ইনোভেশনকে আশপাশের সমস্যার বাস্তবসম্মত সমাধান হিসেবে ব্যাখ্যা করে বলেন, নতুন কিছু তৈরি করার পাশাপাশি পণ্যের মূল্য ও কার্যকারিতাই একটি উদ্যোগের সাফল্য নির্ধারণ করে।

তিনদিনব্যাপী এই এক্সপো ও সেমিনারের মাধ্যমে উদ্যোক্তাদের সঙ্গে দর্শনার্থীদের সরাসরি যোগাযোগ, নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। আয়োজকদের আশা, Entrepreneurship Expo ২০২৬ তরুণ উদ্যোক্তাদের বাস্তব বাজার সম্পর্কে ধারণা নেওয়া, আত্মবিশ্বাস অর্জন এবং ভবিষ্যৎ উদ্যোগের জন্য প্রস্তুত হওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান আয়োজকরা।


সম্পর্কিত নিউজ