সাংবাদিক মার্ক টালির প্রয়াণে জাবি ভিসির শোক

সাংবাদিক মার্ক টালির প্রয়াণে জাবি ভিসির শোক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার(২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির ম্যাধমে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় উপাচার্য বলেন, “বিবিসির একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর সংবাদে বাঙালির প্রকৃত দুর্দশা বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে এবং আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো। মার্ক টালি তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

উপাচার্য মার্ক টালি’র পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, গতকাল (২৫জানুয়ারি ২০২৬) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মার্ক টালি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সম্পর্কিত নিউজ