{{ news.section.title }}
জাবিতে শিক্ষক নিয়োগ নীতিমালায় স্বচ্ছতাসহ চারদফা দাবিতে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন বাস্তবায়নসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে চারদফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরন তারা ।সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান ও সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্নেষা যৌথভাবে দাবিগুলো তুলে ধরেন।
তাদের দাবি গুলো হলো শিক্ষক নিয়োগে শুধুমাত্র কার্যকর নতুন নিয়োগ নীতিমালার অনুসরন; পুরোনো ও বিতর্কিত নীতিমালার আওতায় গৃহীত বা প্রক্রিয়াধীন সব সিদ্ধান্ত পুনর্বিবেচনা; শিক্ষক নিয়োগসহ সব গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন দ্রুতসময়য়র বাস্তবায়ন এবং নিয়োগ, মূল্যায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তে ডিজিটাল রেকর্ড ও ট্র্যাকিং সিস্টেম নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি শাখা সেক্রেটারি নাদিয়া রহমান অন্বেষা বলেন, "বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষক নিয়োগ হয়েছে, যারা বিদুৎ চলে গেলে ক্লাস নিতে পারেন না। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালার স্বচ্ছতার ঘাটতি পুরো নিয়োগ পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করছে। নতুন নীতিমালা দেয়া সত্ত্বেও পুরনো নীতিমালায় বোর্ড বসানো একটি দৈত্য আচরণ। রাজনৈতিক সুযোগ বন্ধ করতে হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও অটোমেশনের আওতায় আনতে হবে।"
জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, "নতুন নীতিমালার কথা বললেও পুরোনো বৈষম্যমূলক নীতিতে ভাইবা বোর্ড বসানোর চেষ্টা চলছে, যা নিয়োগ জালিয়াতির শামিল। বৈষম্যমূলক জিপিএ শর্ত বাতিল করে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "দেড় বছর পার হলেও অটোমেশন বাস্তবায়ন হয়নি; লাইব্রেরি ছাড়া গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে শিক্ষার্থীরা এখনো চরম হয়রানির শিকার। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে পূর্ণাঙ্গ অটোমেশন বাস্তবায়নের দাবি জানাই।”
এছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি আজ থেকে গনভোটের " হ্যাঁ" এর পক্ষে প্রচারণা শুরু করবে বলে ঘোষণা দেন
সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির জাবি শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।