{{ news.section.title }}
আগামী ২৮ জানুয়ারি জাবিতে ‘মেহফিল-ই ইনকিলাব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেহফিল-ই ইনকিলাব’।
আগামী ২৮ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীনের মুক্তমঞ্চে এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের তত্ত্বাবধানে কাওয়ালি, বিপ্লবী গান, কবিতা পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হবে।
এ বিষয়ে জাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক আবু রায়হান বলেন, ফ্যাসিবাদের সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিপ্লবী সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে করা সম্ভব হয়নি। তবে জুলাই পরবর্তী সময়ে বিপ্লবী ছাত্রজনতা ও সচেতন শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়।
তিনি আরও বলেন, বিশেষ করে ২০২৪ সালের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘মেহফিল-ই ইনকিলাব’ অনুষ্ঠিত হয়, যা ছাত্র-সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন করা হচ্ছে।