রাবির 'এ' ইউনিটের ব্যাবহারিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি, লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি

রাবির 'এ' ইউনিটের ব্যাবহারিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি, লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন, আইন ও ভূমি প্রশাসন এবং ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সঙ্গীত ও নাট্যকলা বিভাগের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১, ২ ও ৩ ফেব্রুয়ারি, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং আইন, আইন ও ভূমি প্রশাসন এবং ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

গত বছরের ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগে ভর্তির শর্ত প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন এ ৩টি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের (Reading Comprehension 25 ও Essay 25) একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইংরেজি বিভাগের জন্য উক্ত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫% নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১৫০০ জন পরীক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেখানে আরও বলা হয়, ইংরেজি বিভাগের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইনও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে।

এছাড়া সঙ্গীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যাবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। পাস নম্বর ৪০।


সম্পর্কিত নিউজ