ঢাবিতে ছাত্রদলের চাঁদাবাজির ফুটেজ প্রজেক্টরে দেখালো ডাকসু

ঢাবিতে ছাত্রদলের চাঁদাবাজির ফুটেজ প্রজেক্টরে দেখালো ডাকসু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকানে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখিয়েছে ডাকসু নেতারা।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের  মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ডকুমেন্টারি ফিল্মের আকারে এক সংবাদ সম্মেলনে এসব উপস্থাপন করা হয়।


সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন,"আমরা কারো পতন চাইনা, আমরা সংশোধন চাই; যে বা যাদের দলের নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে যুক্ত তারা যদি দায়িত্বশীল হতো  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো, শোকজ করত । কিন্তু তারা প্রক্টর অফিসে অভিযোগ জমা দিয়েছে যেটা অত্যন্ত লজ্জাজনক।

অন্যদিকে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বক্তব্যে উঠে আসে ছাত্রদলের একাধিক নেতার নাম। তারা হলেন, (২০২২-২৩) শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইয়েদ হাসান সাদ ,সার্জেন্ট জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ তিনি  ২০২৫ ডাকসু নির্বাচনে উমামা ফাতেমা নেতৃত্বাধীন" স্বতন্ত্র ঐক্য জোট" প্যানেল থেকে নির্বাচন করেন, রাতুল (চাইনিজ ল্যাংগুয়েজ ২২-২৩),কাওসার মাহমুদ (ফারসি ২২-২৩),সানি সরকার (রাষ্ট্রবিজ্ঞান ২২-২৩)।

সর্বমিত্র বলেন," জব্দকৃত দোকান মালিক ও ছাত্রদল নেতাদের বক্তব্যের মধ্যে অমিল পাওয়ার পর আমরা যাবতীয় বিষয়টি সম্পর্কে খোঁজ নেয় এবং ইতোমধ্যে প্রকাশিত ডকুমেন্টস গুলো পায়। মূলত বিষয়টা এরকম ছিলো যে দোকানটা যখন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে শিক্ষার্থীদের দোকান হিসেবে তখন সেখান থেকে দৈনিক পাঁচশত অথবা এক হাজার টাকা নেওয়া হবে।"


সম্পর্কিত নিউজ