রাবির মতিহার হলে ওসমান হাদী স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এলিট রয়্যালস

রাবির মতিহার হলে ওসমান হাদী স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এলিট রয়্যালস
  • Author, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত শহীদ শরিফ ওসমান বিন হাদী স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।

এর আগে গত ১৯ জানুয়ারি উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের খেলা শুরু হয়। এবারের আসরে মতিহার হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মোট ১৮টি দল অংশগ্রহণ করে। জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচে আবাসিক শিক্ষার্থীদের দল পিচ ইনভাডার্সের মুখোমুখি হয় অনাবাসিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী দল পিচ রয়্যালস। শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতায় পিচ ইনভাডার্সেরকে পরাজিত করে এলিট রয়্যালস চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিহার হল ছাত্র সংসদের সভাপতি ও মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন মতিহার হল ছাত্র সংসদের কোষাধ্যক্ষ, হাউস টিউটর এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এ ধরনের সুশৃঙ্খল ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে হল ছাত্র সংসদের ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক মো. বুরহান উদ্দীন জিহাদী বলেন, ভবিষ্যতেও হলে শিক্ষার্থীবান্ধব ও নিয়মতান্ত্রিক ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।


সম্পর্কিত নিউজ