শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণে ইবিতে আধিপত্যবিরোধী বিতর্ক অনুষ্ঠিত

শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণে ইবিতে আধিপত্যবিরোধী বিতর্ক অনুষ্ঠিত
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আধিপত্যবিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হল সংলগ্ন কেন্দ্রীয় ক্রিকেট মাঠে “এই সংসদ মনে করে রাজনৈতিক লড়াই নয় সাংস্কৃতিক লড়াই পারে আধিপত্যবাদ রুখতে” শীর্ষক বিতর্কটি অনুষ্ঠিত হয়।  

এতে পক্ষ বিপক্ষ দল নানান তথ্য উপস্থাপনায় নিজ দলের পক্ষে যুক্তিতর্ক খন্ডন করেন। বিতর্ক শেষে বিচারকরা উভয় দলকেই বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করেন।

 

এ বিষয়ে ওসমান হাদির কালচারাল আন্দোলনের সক্রিয় সদস্য ইবি শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ভাই তার লড়াই আসলে কালচারাল লড়াই দিয়েই শুরু করেছিলেন। তিনি কালচারাল সেন্টার তৈরি করেছিলেন এবং সেখানে এমন কিছু মানুষ এমন কিছু সহযোদ্ধা রেখে গিয়েছেন যারা ভাইয়ের সেই কালচারাল লড়াইটা এখনও টিকিয়ে রেখেছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও টিকিয়ে রাখবেন। কালচারাল লড়াইয়ে ইস্টাব্লিশমেন্ট এর জন্য রাজনৈতিক বন্দোবস্তও দরকার।

 

তিনি আরও বলেন, আমাদের ইসলামিক যে কালচারা আছে সেগুলোকে কালচারাল ফ্যাসিস্টরা একঘরে করে রেখেছে এবং ইসলামিক কোনো বয়ান দিলেই সেটাকে মৌলবাদ ট্যাগিং দিচ্ছে। কালচারাল লড়াইয়ের সাথে সাথে রাজনৈতিক বন্দোবস্তটাও দরকার। তাছাড়া শুধুমাত্র কালচারাল লড়াই দিয়ে যুগের পর যুগ পার হলেও আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না।

আপনার ব্রাউজার PDF প্রদর্শন সমর্থন করে না।

PDF দেখুন

সম্পর্কিত নিউজ