{{ news.section.title }}
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৭ মণ্ডপে আয়োজিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা।
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সরস্বতীর আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
ক্যাম্পাস প্রাঙ্গন স্বরসতী পূজা উপলক্ষে আলপনা ও আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে। ক্যাম্পাসের কাঁঠাল তলা, শান্ত চত্বর, শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলা, বিজ্ঞান অনুষদ চত্বর, কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে নিজ নিজ বিভাগের মণ্ডপ সাজিয়েছেন শিক্ষার্থীরা।
সার্বিক বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বন্দীপ পাল বলেন, গতবারের তুলনায় এ বছর মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পূজা উদযাপন উপলক্ষে সহযোগীতার ক্ষেত্রে কিছুটা উদার হয়েছেন। যার প্রতিফলন আমরা দেখেছি ভিসি ভবন লাইটিং করা সহ পূজা উদযাপন উপলক্ষে বাজেট বৃদ্ধি। আর জকসু কতৃক পুরস্কার এর ঘোষণা আমাদের সুন্দর করে পরিচালনার ক্ষেত্রে উৎসাহ যুগিয়েছে।
কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী শুভ সরকার জয় জানান, নিজ ক্যাম্পাসে পূজা উদযাপন করতে পারছি। খুবই ভালো লাগা কাজ করছে। এই ধারাবাহিকতা বজায় থাকুক সেই কামনাই করি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জকসুর প্রতিনিধিরাও আছেন। তাদের আমন্ত্রণ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সবকিছুই সুশৃঙ্খলভাবে এগোচ্ছে। আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারবে ও প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।