{{ news.section.title }}
বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসক ছাড়াও ল্যাব রিপোর্টে স্বাক্ষরের দাবিতে চবিতে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের প্রতিবাদ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্যাথলজি ল্যাব রিপোর্টে স্বাক্ষর সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার একটি ধারা বাতিল বা সংশোধনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্যাথলজি ল্যাবের জন্য জরুরি নির্দেশনা (স্মারক নং: স্বাঃ অধি/হাসঃ/নির্দেশনা/২০২৫/১৫) এর ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শুধুমাত্র বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকরাই ল্যাব রিপোর্টে স্বাক্ষর করতে পারবেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সংশ্লিষ্ট বিভাগ ও অ্যালামনাই সংগঠনটি কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের বৃহত্তর স্বার্থ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে উক্ত স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদটি অবিলম্বে বাতিল বা সংশোধন করা প্রয়োজন। তারা দাবি জানান, রেজিস্টার্ড চিকিৎসকদের পাশাপাশি ক্লিনিক্যাল বায়োকেমিস্টসহ সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের ডায়াগনস্টিক রিপোর্টে স্বাক্ষর প্রদানের বৈধতা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে।
শিক্ষকদের পক্ষে অধ্যাপক ড. মু. গোলাম কবীর এবং অধ্যাপক ড. রামেন্দু পারিয়াল বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাজেদুল হাসান নাসিম। এ সময় বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।