জাবিতে ‘তরী’কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাবিতে ‘তরী’কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমে অসহায় শিশুদের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে অবস্থিত তরী চত্বরে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, " এই শীতে কম্বল বিতরণের জন্য  তরীর পাশাপাশি সাউথব্রিজ হাউজিং লিমিটেডকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস যারা মানবিক দৃষ্টিকোণ থেকে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করতে চায় 'তরী' সেক্ষেত্রে বড় একটি প্লাটফর্ম।" 
অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও তরীর যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান। তিনি তরীর এমন উদ্যোগের জন্য প্রশংসা করেন এবং জাকসু থেকে এমন আয়োজন থাকবে কিনা প্রশ্নের উত্তরে তিনি জানান, "জাকসুর ফান্ড স্বল্পতা থাকলেও স্পন্সরশিপ ম্যানেজ সম্ভব হবে আমরাও জাকসুর পক্ষ থেকে সু্বিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।"

উপস্থিত তরীর সভাপতি জহিরুল ইসলাম (বোটানি ৫০ তম আবর্তন) বলেন "প্রতিবছরের ন্যায় এবছরেও সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণের আয়োজন করতে পেরেছি। শিক্ষা-সামগ্রী সহ শিশুদের বিভিন্ন প্রয়োজনে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। পরবর্তীতেও এমন আরো বেশি বেশি উদ্যোগের চেষ্টা থাকবে আমাদের।"
এছাড়াও তিনি ক্যাম্পাসের অন্যান্য সংগঠনকেও এরকম উদ্যোগ নিতে উৎসাহ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, তরীর সাধারণ সম্পাদক সেজানুর রহমান সহ তরীর অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০০৮ সালের ২৯ এপ্রিল ছিন্নমূল ও গরীব শিশুদের পাঠদানের উদ্দেশ্যে তরী প্রতিষ্ঠা করেন। "আলোর পথে আমরা" - এই স্লোগানকে সামনে নিয়ে সংগঠ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ।

সম্পর্কিত নিউজ