{{ news.section.title }}
রাবির ভর্তি পরীক্ষা শেষে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
- Author, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত করেন তারা।
সরেজমিনে দেখা যায়, অভিযানের সময় ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ফেলে রাখা প্লাস্টিক বোতল, পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে বার্তাও পৌঁছে দেন তারা।
এ বিষয়ে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র উপদেষ্টা মো. আহসান হাবিব বলেন, “ভর্তি পরীক্ষার সময় অতিরিক্ত জনসমাগমের কারণে ক্যাম্পাসে যত্রতত্র আবর্জনা পড়ে থাকে, যা পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ায়। প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসকে পরিষ্কার ও সুন্দর রাখতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”
বিষয়টি নিয়ে সংগঠনের রাবি শাখার সভাপতি মাহিন আলম জানান, “গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন। এ পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।”