{{ news.section.title }}
জাবির বিতর্ক সংগঠন জেইউডিও'র ২০ বছর পূর্তি, নতুন কমিটি ঘোষণা
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ (জেইউডিও)-এর দুই দশক পূর্তি উৎযাপন ও ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো: আল লুবান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজুন ইসলাম।
গত ১০ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মির্জা সাকি নবগঠিত এই কমিটি ঘোষণা করে দায়িত্ব হস্তান্তর করেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহ-সভাপতি (প্রশাসন) সাদমান কৌশিক (ফার্মেসি- ৫০ব্যাচ), সহ-সভাপতি (বিতর্ক) সুমাইয়া ইসলাম সামিয়া (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, ৫১তম), যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) ওয়াসিক আহমেদ আপন (সিএসই, ৫২তম), যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) বর্ণ সাহা বিশাল (অর্থনীতি, ৫১তম) এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) হাসিব বিন আব্দুল হাই (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ৫২তম)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল জাহিন জামি (ইতিহাস, ৫২তম) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুসরাত জাহান আনিকা (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ৫২তম)। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করবেন আল নাহিয়ান, শফিকুল ইসলাম, নাজমুল ওয়ারা তালহা, দুর্বার শামিত আদি, আফিয়া ইবনাত সামিহা, রোহান মাহমুদ, লামিশা জামান ও গোলাম মোর্শেদ আকিব।
এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বিজয় সাহা, শেহওয়া তাহরিম আমিন, জান্নাতুল মাওয়া শ্যামন্তী ও আরিফুল ইসলাম সিরাজী। সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সভাপতি সাইয়্যেদ মু. তাফ হীম, সাইমুম মৌসুমী বৃষ্টি ও মির্জা সাকি।
সংগঠনটির ছাত্র উপদেষ্টা হিসেবে এ বছর দায়িত্ব পালন করবেন ফারিম আহসান, লামিয়া ইসলাম প্রত্যাশা ও সাদমান অলীভ।
দুই দশক পূর্তি উপলক্ষে ও সদ্য সাবেক কমিটির সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার প্রতিপাদ্য ছিল, ‘এই সংসদ মনে করে গণভোটে হ্যাঁ ভোটের জয়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব’। এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং টুর্নামেন্ট সেরা বিতার্কিক হন মোহাম্মদ তাসফিকুর রশিদ তূর্য।
এ আয়োজনের ইংরেজি ভার্সন বিতর্কে চ্যাম্পিয়ন হয় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং রানার্সআপ অর্থনীতি বিভাগ। এ বিভাগে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হন ফারিম আহসান ও জুনায়েদ জাহিন, এবং ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন মোর্তাজা নুর।
অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় বর্ষসেরা সম্মাননা। ‘বর্ষসেরা বিতার্কিক’ নির্বাচিত হন ফারিম আহসান, ‘বর্ষসেরা সংগঠক’ হন সাদমান অলীভ এবং ‘বর্ষসেরা সাংবাদিক’ সম্মাননা পান তানজিল হোসাইন সাকিব।
উল্লেখ্য, জেইউডিও’র ২০ বছর পূর্তি উপলক্ষে ৯ ও ১০ জানুয়ারি দুইদিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্রদর্শনী বিতর্ক, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রীতিভোজ, কেক কাটা ও জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর কনসার্ট। উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে জেইউডিও তাদের দুই দশকের পথচলার স্মরণীয় উদযাপন সম্পন্ন করে।