{{ news.section.title }}
গুচ্ছে যুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাড়লো আবেদনের সময়সীমা
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বিবেচনায় আগামী ১২ জানুয়ারি দুপুর ১২ টা হতে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনরায় আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে এবং গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি GST(General, Science & Technology) গুচ্ছে অন্তর্ভূক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০টি।
এমতাবস্থায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় আগামী ১২ জানুয়ারি দুপুর ১২ টা হতে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শর্তসাপেক্ষে GST গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
শর্তসমূহ হলো :
১। প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায় (১২ জানুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত)-এ আবেদনকৃত সকল শিক্ষার্থী GST গুচ্ছের অন্তর্ভুক্ত সকল (২০টি) বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য বিবেচিত হবে।
২। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বের নির্ধারিত কেন্দ্রসমূহের যে কোন একটি প্রাপ্যতা সাপেক্ষে নির্বাচন করতে হবে। প্রথম পর্যায়ের (৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) কোন আবেদনকারীর এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রয়েছে ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এবং ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।
গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।