জকসু নির্বাচনঃ

সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ

সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আরো দুটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ।

বুধবার সকাল পৌনে নয়টার দিকে এ দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১১২ ভোট, ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট। এ পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৩৯ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট, বাম সমর্থিত 'মওলানা ভাসানী বিগ্রেড' প্যানেলের ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন। 

এর আগে সকাল সাড়ে আটটায় চারটি বিভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসী বিভাগ। চার কেন্দ্রের মধ্যে তিনটিতে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে রয়েছেন।

সম্পর্কিত নিউজ