বেগম খালেদা জিয়ার মাজারে জাবি ছাত্রদলের শ্রদ্ধা,কোরআন খতম

বেগম খালেদা জিয়ার মাজারে জাবি ছাত্রদলের শ্রদ্ধা,কোরআন খতম
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় জাবি শাখা ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

মাজার জিয়ারতের পূর্বে বেগম খালেদা জিয়ার কবরে ১০ জন কোরআনের হাফেজের অংশগ্রহণে কোরআন খতমের আয়োজন করা হয়। পরে হাফেজ এতিম শিশুদের সঙ্গে নিয়েই ছাত্রদল নেতাকর্মীরা মাজার জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।


মাজার জিয়ারত শেষে মো. ফয়সাল হোসেন বলেন,
বাংলাদেশের আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার বিদায়ে বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়েছে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বেগম জিয়া সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথাই ভেবেছেন। তার নেতৃত্ব, আদর্শ ও সংগ্রামের মাধ্যমে তিনি দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তার জানাজা সেটির স্পষ্ট প্রমাণ। তার আপোষহীন নেতৃত্ব ও আদর্শ আমাদের জন্য আজীবন পথপ্রদর্শক হয়ে থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান, আলোকুর রহমান আলোক, সাইফ উদ্দিন, তৈয়বুর রহমান, সোহেল আহমেদসহ আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস রহমান, পলাশ শেখ, মোস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম সাওন, হিযবুল্লাহ সামির, শেখ সাদী, জিসান, ইশাত, তন্ময়, রায়হানুল ইসলাম, লিখন রয়, রাজিব হোসেইন, ইফরাত আমিন অক্ষর, সোলাইমান সাব্বির, রাশেদুল ইসলাম, নাহিদ, মুইন খন্দকার, সামির, মেহেদী হাসান, সাইদুল হাওলাদার, আসিফুজ্জামান, সিনহা, আদনানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

সম্পর্কিত নিউজ