জাবির আবাসিক হল থেকে বিপুল পরিমান মদের বোতলসহ আটক ছাত্রদল কর্মী

জাবির আবাসিক হল থেকে বিপুল পরিমান মদের বোতলসহ আটক ছাত্রদল কর্মী
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাজী নজরুল ইসলাম হল থেকে বিপুল পরিমাণ মদসহ ছাত্রদল কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৪ জানুয়ারি) আনুমানিক রাত নয়টায় কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং রুম থেকে ২১টি বোতল মদসহ ছাত্রদল কর্মী মো. ফজলে আজওয়াদকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

আটক ছাত্রদল কর্মীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী। তার গ্রামের বাসা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

অভিযুক্ত আজওয়াদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্ধিত কমিটির ২ নং সদস্য। এছাড়া তিনি গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন অভিযান চালায়। অভিযানে ওই কক্ষের একটি লকার ও খাটের নিচ থেকে মোট ২১ বোতল মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৮ ভোটকা এবং ৩ বোতল উইস্কি রয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড.মোহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট শিক্ষার্থী প্রথমে দাবি করেন, এসব মদ ব্যক্তিগত সেবনের জন্য আনা হয়েছে। পরবর্তীতে কক্ষ থেকে আরও মদের বোতল উদ্ধার হলে তিনি ‘ফার্স্ট নাইট’ ও বন্ধুদের সঙ্গে সেবনের কথা বলেন। তবে এখনো পর্যন্ত ব্যবসায়িক উদ্দেশ্যের বিষয়টি তিনি স্বীকার করেননি।

এদিকে,৭২৩ নম্বর কক্ষটি চারজন শিক্ষার্থীর নামে বরাদ্দ থাকলেও তাঁদের কেউই বর্তমানে ওই কক্ষে নিয়মিত বসবাস করেন না। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরেই কক্ষটিতে বাইরে থেকে আসা কিছু শিক্ষার্থী অবস্থান করে মাদক সেবন করছিল এমন অভিযোগ ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, উদ্ধারকৃত মদের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত নিউজ