{{ news.section.title }}
মাহদী হাসান ও তাহরিমার মুক্তির দাবিতে ইবি বৈছাআ’র প্রতিবাদ
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মাহদী হাসানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। একই সঙ্গে গাজীপুরে গ্রেফতার হওয়া জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়।
শনিবার (৩ জানুয়ারী) সংগঠনটির মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম প্রেরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে সরকারকে অনতিবিলম্বে মাহদী হাসানকে মুক্তি দেওয়া ও একই সঙ্গে তার গ্রেফতারের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই গ্রেফতার করেছে পুলিশ। আমরা এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করছি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মাহদী হাসান হবিগঞ্জে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির একজন সংগঠক ছিলেন। চব্বিশের জুলাই–আগস্টের উত্তাল সময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে হবিগঞ্জে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতাকে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে কিছু বেফাঁস কথাবার্তার জের ধরে তাকে তিরস্কার করলেই বিষয়টি নিষ্পত্তি করা যেত। অথচ কোনো ধরনের আইনি তোয়াক্কা না করে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনা জুলাই যোদ্ধাদের প্রতি কতিপয় পুলিশের ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ। জুলাই–আগস্টে ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হলেও, ঠুনকো অজুহাতে জুলাই যোদ্ধাদের গ্রেফতার করা হচ্ছে—যা ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য গভীর উদ্বেগজনক।
এছাড়া বিবৃতিতে গাজীপুরে গ্রেফতার হওয়া জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকেও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।