{{ news.section.title }}
চবি ভর্তি পরীক্ষার দিন অসুস্থতা, মেডিকেল সেন্টারেই ‘ডি’ ইউনিটের পরীক্ষা দিলেন দুই শিক্ষার্থী
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাঁদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হলে সেখানেই বিশেষ ব্যবস্থায় তাঁরা পরীক্ষায় অংশ নেন।
মেডিকেল সেন্টারে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইন অনুষদের ডিন অধ্যাপক মু. জাফর উল্লাহ তালুকদার বলেন, অসুস্থতার কারণে ওই দুই শিক্ষার্থী নির্ধারিত পরীক্ষাকক্ষে পরীক্ষা দিতে পারেননি। মানবিক বিবেচনায় তাঁদের জন্য মেডিকেল সেন্টারে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আজ শনিবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার পর হঠাৎ করে ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং একাধিকবার বমি করতে থাকেন। পরে তাঁদের দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, রাতের পর্যাপ্ত ঘুম না হওয়া এবং খাবার না খাওয়ার কারণেই তাঁদের এই শারীরিক সমস্যা দেখা দেয়।
অসুস্থ শিক্ষার্থীদের একজন চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তার। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদ। অপর শিক্ষার্থী রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল নতুন কলা ভবন, শহিদ হৃদয় তরুয়া ভবন।
মেডিকেল সেন্টারে তাঁদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন এবং অধ্যাপক মুহাম্মদ মঈন উদ্দিন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ বলেন, খাবার না খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অতিরিক্ত বমি করেছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজন শিক্ষার্থীকে অক্সিজেনও দিতে হয়েছে। বর্তমানে তাঁরা মেডিকেল সেন্টারেই বসে পরীক্ষায় অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সারা দেশে তিনটি কেন্দ্রে একযোগে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ‘ডি’ ইউনিটে মোট সাধারণ আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫টি। এই ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ এবং শিক্ষা ও গবেষণা বিভাগসহ মোট ১২টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।