{{ news.section.title }}
জাবিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শহীদ সালাম-বরকত হল ও আফম কামালউদ্দিন হল কর্তৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
শুক্রবার(২জানুয়ারি) বাদ জুম্মা শহীদ সালাম-বরকত হল ও আফম কামালউদ্দিন হল সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম, ওয়ার্ডেন এস. এম. এ. মওদুদ আহমেদ, আ ফ ম কামালউদ্দীন হলের আবাসিক শিক্ষক শফিকুল ইসলাম সহ হল সংসদের নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারী সহ আবাসিক শিক্ষার্থীরা।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার
আত্মার মাগফিরাত কামনা,একইসঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তার পরিবারের সদস্যদের এবং দেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব অক্ষুণ্ণের জন্য দোয়া করা হয়।
এ বিষয়ে শহীদ সালাম বরকত হল সংসদের ভিপি মারুফ হোসেন বলেন,"বেগম খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং তার জানাজায় বাংলাদেশের মানুষ দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটিয়েছে।"
এছাড়াও শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম বলেন,"বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও এদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের পথ চলায় তাঁর অবদান এদেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।"