{{ news.section.title }}
জবিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহীয়সী ব্যক্তিত্ব। তাঁর অবদান ছাড়া আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনা করা অসম্ভব। তিনি ছিলেন সততা ও আপসহীন সংগ্রামের প্রতীক। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ঐক্যের যে রাজনীতি শুরু করেছিলেন, বেগম খালেদা জিয়া তা দৃঢ়তার সাথে এগিয়ে নিয়েছেন।"
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, "বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এক মহাকালের পরিসমাপ্তি ঘটেছে। সাধারণ গৃহবধূ থেকে জাতির অভিভাবক হয়ে ওঠার পেছনে ছিল তাঁর অসীম ত্যাগ। এক-এগারোর মতো কঠিন সময়েও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি।"
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, "তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করেছেন। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের ঢলই প্রমাণ করে তিনি ছিলেন গণমানুষের নেত্রী।"
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মোঃ ছালাহ্ উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।