{{ news.section.title }}
জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় আটক দুই বহিরাগত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)গাঁজা সেবনরত অবস্থানয় দুইজন বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৭ নভেম্বর ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় সুইমিংপুল এলাকা থেকে আটক করেন। আটককৃতদের মধ্যে একজন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাবির এক কর্মচারীর ছেলে আজিজুর রহমান শান্ত । অন্যজন হলেন , গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান,যিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন ।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জিন্নাহ জানান, সকাল সাড়ে ১১টার দিকে তারা পরিত্যক্ত সুইমিংপুল এলাকায় গাঁজা প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছে তাদের আটক করেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায় বলেন, “বহিরাগতদের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা মাদকবিরোধী বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করি।”
তিনি আরও বলেন , “তাদের অভিভাবকরা লিখিত মুচলেকা দেওয়ার পর উভয়কে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"