বন্যাকবলিত এলাকায় চবি ছাত্রদলের ত্রাণ বিতরণ

বন্যাকবলিত এলাকায় চবি ছাত্রদলের ত্রাণ বিতরণ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বরইতলী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণ শেষে জালাল সিদ্দিকী বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এটি একটি ক্ষুদ্র প্রয়াস। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

 

তিনি আরও বলেন, বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।


সম্পর্কিত নিউজ