বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের করণীয়

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের করণীয়
ছবির ক্যাপশান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী - AI
  • Author,
  • Role, জাগরণ নিউজ

বিশ্ববিদ্যালয়জীবন শুধু নতুন ক্লাস, নতুন বন্ধু কিংবা স্বাধীন পরিবেশের নাম নয়; এটি একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, দক্ষতা ও ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সময়টি হতে পারে সম্ভাবনা ও চ্যালেঞ্জে ভরা। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, পড়াশোনার সঠিক পরিকল্পনা করা, সময় ব্যবস্থাপনা শেখা এবং সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া—সবকিছুই তাদের সামনের পথকে আরও সুসংগঠিত করে তুলতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শুরু থেকেই কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি। নানান দিক বিবেচনা করে প্রতিবেদক শাহিন আব্দুল্লাহ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য করণীয় লিখেছেন।

১। বিশ্ববিদ্যালয় থেকে দেয়া সকল কাগজপত্র সংরক্ষণ। সকল প্রশংসাপত্র , মার্কশিট, গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি ফাইলে রাখা।

২। প্রথম থেকেই ভালো ফলাফল করার লক্ষে পড়াশুনা করা। শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থাকা।

৩। সময়ের কাজ সময়ে করা। রুমে বসে অলস সময় না কাটিয়ে সহপাঠীদের সাথে সময় দেওয়া।

৪। প্রয়োজনের অতিরিক্ত আড্ডা না দেয়া। সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সচেতন থাকা।

৫। দেশী-বিদেশী বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করা

৬। সিনিয়রদের পরামর্শ নেয়া। তবে অন্ধভাবে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের অনুসরণ করা যাবে না।

৭। ক্যারিয়ার গোল নির্দিষ্ট করা। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া।

৮। দৈনিক একটি করে হলেও ইংলিশ ও বাংলা পত্রিকা পড়া।

৯। প্রতিটি কোর্স ভিত্তিক একটি করে হলেও টেক্সটবুক ক্রয় করা এবং তা পড়ে সংরক্ষণে রাখা ।

১০। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হওয়া।

১১। আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয়ার জন্য বিভিন্ন সাইটে খোঁজ রাখা।

১২। ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য নিয়মিত ইউটিউবে ইংলিশ কনভারসেশন দেখা ও শুনা।

১৩। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঠিক মূল্যায়ন করা। কাউকে ছোট না ভাবা।

১৪। ইংরেজি ছাড়াও অন্য যেকোন একটি ভাষায় দক্ষতা অর্জনে সচেষ্ট থাকা। চতুর্থ বর্ষে ওঠার মধ্যেই আইএলটিএস অথবা টোফেল সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেয়া।  

১৫। কম্পিউটারে প্রয়োজনীয় কাজ শিখে নেয়া।

১৬| হলিউড-বলিউড, কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন তথ্যবহুল ডকুমেন্টারী এবং মুভি দেখা

১৭। সামান্য স্বার্থে বিবেক বিকিয়ে না দিয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে নিজের লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সচেষ্ট থাকা

 


সম্পর্কিত নিউজ