{{ news.section.title }}
জাবি দর্শন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী কাল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শন বিভাগ পুনর্মিলনী উৎসব–২০২৬। এবারের পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জাকির হোসেন এবং সদস্য সচিব হিসেবে আছেন মো. আহসান হাবীব।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী পুনর্মিলনীর মূল আয়োজন শুরু হবে। এতে বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, আড্ডা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে। দিনব্যাপী আয়োজনের শেষাংশে সেলিম আল-দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।
দর্শন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “দর্শন বিভাগ পুনর্মিলনী উৎসব–২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসুসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই আয়োজন বিভাগের প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পুনর্মিলনী উৎসবে দর্শন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।