{{ news.section.title }}
ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত বাহু ও কোণ ভেদে ত্রিভুজ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা গণিতের বাহু ও কোণ ভেদে বিভিন্ন ত্রিভুজ সমপর্কে জানব। চলো জেনে আসা যাক আজকের বিষয় যা তোমাদের অনেক উপকারে আসবে।
প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা গণিতের বাহু ও কোণ ভেদে বিভিন্ন ত্রিভুজ সমপর্কে জানব। চলো জেনে আসা যাক আজকের বিষয় যা তোমাদের অনেক উপকারে আসবে।
ত্রিভুজ
১. সমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ। এর AB = BC = CA. অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান।
২. সমদ্বিবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর AB = AC অর্থাৎ দুইটি বাহুর দৈর্ঘ্য সমান।
৩. বিষমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি বিষমবাহু ত্রিভুজ। এর AB, BC ও CA বাহুগুলোর পরিমাপ পরস্পর অসমান।
ত্রিভুজ
কোণভেদে ত্রিভুজের প্রকারভেদঃ
কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা—
১. সূক্ষ্মকোণী ত্রিভুজ
২. সমকোণী ত্রিভুজ
৩. স্থূলকোণী ত্রিভুজ
১. সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর ∠BAC, ∠ABC, ∠BCA তিনটি কোণই সূক্ষ্মকোণ। অর্থাৎ প্রতিটি কোণের পরিমাপ ৯০° অপেক্ষা কম।
২. সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ। এর ∠ABC একটি সমকোণ।
৩. স্থূলকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি স্থূলকোণী ত্রিভুজ। এর ∠ABC একটি স্থূলকোণ, অপর কোণ দুইটি ∠ACB ও ∠BAC সূক্ষ্মকোণ।