{{ news.section.title }}
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আবেদন চলছে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্পূর্ণ ফ্রি (Fully Funded) মাস্টার্স স্কলারশিপ Erasmus Mundus Joint Master’s Degree (EMJMD)-এর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ইউরোপের একাধিক দেশে পড়াশোনার সুযোগসহ পূর্ণ অর্থায়ন সুবিধা পাবেন।
স্কলারশিপের নাম: Erasmus Mundus Joint Master’s Degree (EMJMD)
অর্থায়নকারী সংস্থা: European Union (EU)
ডিগ্রি স্তর: মাস্টার্স
স্কলারশিপের ধরন: Fully Funded
আবেদনযোগ্য দেশ: বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশ
আবেদনের সময়সূচি:
বিভিন্ন প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৫ থেকে।
বেশিরভাগ প্রোগ্রামের আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
কিছু নির্দিষ্ট প্রোগ্রামের ক্ষেত্রে আবেদন মে ২০২৬ পর্যন্ত চলতে পারে।
নির্বাচনের ফলাফল সাধারণত এপ্রিল ২০২৬-এর মধ্যে প্রকাশ করা হয়।
স্কলারশিপের সুবিধাসমূহ:
নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রায় ১,৪০০ ইউরো স্টাইপেন্ড প্রদান করা হবে।
ইউরোপে যাতায়াতের জন্য এয়ার টিকেট ও ভিসা সংক্রান্ত ব্যয় বহন করা হবে।
স্বাস্থ্য ও ভ্রমণ বীমা সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষার্থীরা কমপক্ষে ২ থেকে ৩টি ভিন্ন ইউরোপীয় দেশে পড়াশোনার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor’s) ডিগ্রি থাকতে হবে।
যারা বর্তমানে স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত, তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে সাধারণত IELTS (ন্যূনতম ৬.৫), TOEFL অথবা কিছু ক্ষেত্রে Medium of Instruction (MOI) সার্টিফিকেট গ্রহণযোগ্য।
প্রয়োজনীয় নথিপত্র:
Europass ফরম্যাটে হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
মোটিভেশন লেটার বা Statement of Purpose (SOP)।
দুটি একাডেমিক বা পেশাগত রিকমেন্ডেশন লেটার।
একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট। পাসপোর্টের স্ক্যান কপি।
আবেদন প্রক্রিয়া:
প্রথমে Erasmus Mundus Catalogue -(সরাসরি যেতে ক্লিক করুন) থেকে পছন্দের বিষয় ও প্রোগ্রাম নির্বাচন করতে হবে।
নির্বাচিত প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট যোগ্যতা ও নথিপত্রের শর্ত যাচাই করতে হবে।
সব প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রোগ্রামের অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন জমা দিতে হবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Association Bangladesh (EMA-BD) (এখানে ক্লিক করুন) আবেদন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকে। আবেদন করার আগে অবশ্যই নির্বাচিত প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।