দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম আজ,তরুণদের কপালে হাত!

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম আজ,তরুণদের কপালে হাত!
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিয়ের বাজারে ছেলেদের নানান খরচের সাথে সাথে সবচেয়ে বড় খরচটি করতে হয় নববধুর স্বর্ণ কিনতে।দেশের বাজারে চাকুরিজীবী ছেলে ছাড়া বাকীদের বিয়েতে নানারকম বাঁধার কথা আমরা জানতে পেরেছি একাধিক গবেষণায়।নতুন করে দফায় দফায় স্বর্ণের দাম বৃদ্ধি আরো একবার বিয়ে করতে চাওয়া তরুণদের কপালে হাত পড়ল।

 

মুল্যবৃদ্ধির পর আজকের স্বর্ণের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের মুল্য ছিলো ভরি প্রতি ২ লাখ ৭০ হাজার টাকা। একই দিনে ২১ ক্যারেট স্বর্ণের মুল্য ছিলো ভরি প্রতি ২ লাখ ৫৮ হাজার টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য ছিলো ২ লাখ ২১ হাজার টাকা। একদিনেই স্বর্ণের মুল্য বেড়েছে প্রায় ৫৫০০ টাকা। স্বর্ণ মুল্য বৃদ্ধির বিষয়টি জাগরণ নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  বাজুসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ