{{ news.section.title }}
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। তবে দায়িত্বরত সিআইডি তদন্ত রিপোর্ট দাখিল না করায় নতুন দিন ধার্য করা হয়েছে।
ঢাকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন দিন ধার্য করেন।
প্রসঙ্গত ২০১৬ এর ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।
দেশের অভ্যন্তরে একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা।
পরে একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদি হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন।
বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি তদন্ত করছে।