{{ news.section.title }}
মোবাইলফোন আমদানিতে ১৮.৩৭% ট্যাক্স কমিয়েছে সরকার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
মোবাইলফোন আমদানিতে বড়ো ধরণের ট্যাক্স মাফ করেছে সরকার। আমদানির জন্য নির্ধারিত ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩.৪ শতাংশ ট্যাক্স নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, অবৈধ হ্যান্ডসেট বন্ধে এবং স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা আনইতে এই পদক্ষেপ নিয়েছে সরকার।
এসময় তিনি জানান, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে আনা হয়েছে। একই সাথে দেশে ম্যানুফ্যাকচার করা মোবাইলের জন্য পূর্বের কাস্টমস ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।
প্রেস সচিব আশাবাদী হয়ে বলেন, আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে এবং বাংলাদেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন।
তিনি যোগ করেন, বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর ইউজ মোবাইল ফোন এনে কিছুটা রিপাবলিশ করে বিক্রি করা হয়। এর ফলে ক্রেতা সাধারণ ক্ষতিগ্রস্ত হন। সরকারও ট্যাক্স বঞ্চিত হন।
শফিকুল আলমের মতে কর কমে যাওয়ায় বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমে আসবে।