{{ news.section.title }}
আবারও কমলো সঞ্চয়পত্রের মুনাফা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নতুন বছরের প্রথম দিনে আরো এক ধাপ কমানো হয়েছে সঞ্চয় পত্রের মুনাফা। গত ছয় মাসের মধ্যে এটা দ্বিতীয়বারের মতো মুনাফার হার কমানো হলো। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা ১০.৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ ঠিক করা হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় ও ক্রয়কৃত ‘পরিবার সঞ্চয়পত্রে’ সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফা হবে ১০.৫৪ শতাংশ, এর বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্রে এই সীমার কম বিনিয়োগে হার ১০.৫৯ শতাংশ, বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ।
এছাড়া বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ১০.৪৪ ও বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ করা হয়েছে।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেরও মুনাফার হার কমিয়ে ১০.৪৮ ও ১০.৪৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
তবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) জানিয়েছে, গতবছরের জুলাই এর আগে অর্থাৎ ২০২৫ এর ১ জুলাই এর আগে ইস্যু করা সঞ্চয়পত্র আগের হারেই মুনাফা। তবে তা পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ছয় মাস অন্তর অন্তর সঞ্চয়পত্রের মুনাফা পর্যালোচনা করা হয়। বিনিয়োগের পরিমাণ বিবেচনা করে মুনাফা নির্ধারণ করা হয়। সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের হার তুলনামূলক বেশি, এর থেকে বেশি বিনিয়োগে মুনাফার কম।