৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

ডিসেম্বরের শেষ ও জানুয়ারির প্রথম সপ্তাহের কনকনে শীতের প্রভাব কাটিয়ে শীত-সূর্যের মেলমেশে রয়েছে দেশের আবহাওয়া। এখনো রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে দেশের বিভিন্ন এলাকা, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি। এই স্বস্তির মাঝে রবিবার (১ ফেব্রুয়ারী) আবহাওয়া দপ্তর জানিয়েছে ফেব্রুয়ারিতে তাপমাত্রা আরো নিচে নামতে যাচ্ছে।

দেশের তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রি তে। সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টি আশংকা রয়েছে। 

স্বস্তির খবর এই যে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসে বঙ্গোপসাগর এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা থাকবে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি আরও জানায়, ফেব্রুয়ারীর প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া মাসের শেষের দিকে অন্তত ২ দিন দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে। শীত কাটিয়ে ফেব্রুয়ারিতে দেশে দিন-রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। একই সাথে প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। 

দীর্ঘমেয়াদী এই আবহাওয়া পূর্বাভাসে আরো উল্লেখ রয়েছে যে, ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২-৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে।


সম্পর্কিত নিউজ